ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
০৯ মামলার আসামি ‘সন্ত্রাসী’ জীবন সরকার গ্রেফতার: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Saturday, 7 February, 2026, 11:04 AM

০৯ মামলার আসামি ‘সন্ত্রাসী’ জীবন সরকার গ্রেফতার: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

০৯ মামলার আসামি ‘সন্ত্রাসী’ জীবন সরকার গ্রেফতার: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

গাজীপুর মহানগরীতে বিশেষ অভিযানে ৯টি মামলার আসামি হিসেবে অভিযুক্ত জীবন সরকার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা। তিনি কয়দেবপুর সদর থানা এলাকার রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জীবন সরকার সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার বাসিন্দা ও ভাওয়াল কলেজ ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চাঁদাবাজিসহ মোট ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এদিকে একই দিনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ২৩ জন আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status