|
উন্নয়ন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার সাতলায় ১১দলীয় উঠান বৈঠকে মাষ্টার আব্দুল মান্নান
আলতাফ হোসেন অনিক
|
![]() উন্নয়ন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার সাতলায় ১১দলীয় উঠান বৈঠকে মাষ্টার আব্দুল মান্নান বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উঠান বৈঠকে সাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিবরান কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাষ্টার আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু ছাঈদ ফেরদাউস এনসিপি সদস্য সচিব, বরিশাল জেলা সাখা জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল খালেক, মোঃ আবুল কালাম আজাদ (অঃ সঃ কঃ কঃ), এন সি পি আবেদ আহমেদ রনি, মাওলানা মোঃ আব্দুর রহিম, এ্যাডভোকেট আজম খান সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার আব্দুল মান্নান বলেন,“আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটের মাধ্যমেই বাংলার জনগণ সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত জবাব দেবে। আমরা একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই।” তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ ও সুশাসন নিশ্চিত করতেই ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। উঠান বৈঠক শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়, যা সাতলা বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
