|
মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ আটক
নতুন সময় প্রতিবেদক
|
![]() মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ আটক আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল । যদিও ব্যবসায়ীরা তার ভয়ে কখনও লিখিত কোন অভিযোগ দেয়নি। তবে মৌখিকভাবে বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিল। তার বাসায় অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী তার অফিসে অভিযান চালিয়ে আরেকটি একই ধরনের পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
