|
গাজীপুর–১: চার প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে অভিযোগ পত্র দাখিল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুর–১: চার প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে অভিযোগ পত্র দাখিল অভিযোগ দায়ের করেছেন গণফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলটির মনোনীত মাছ প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। অভিযোগের মূল বিষয়: অভিযুক্তরা নির্বাচনি প্রচারণা শুরুর আগে সভা-সমাবেশ ও ভোট প্রার্থনার আয়োজন করেছেন। বিভিন্ন এলাকায় দেয়াল ও গণপরিবহনে প্রচুর পোস্টারিং করেছেন, যা আচরণবিধি লঙ্ঘন। অভিযোগের সঙ্গে ছবি, ভিডিও এবং অনলাইন লিংক সংযুক্ত করা হয়েছে। অভিযোগপ্রাপ্ত প্রার্থীরা হলেন: মোঃ মজিবুর রহমান (বিএনপি, প্রতীক: ধানের শীষ), মোঃ শাহ্ আলম বকশী (জামায়াতে ইসলামী, প্রতীক: দাঁড়িপাল্লা), রুহুল আমীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক: হাতপাখা), মোঃ ইমারাত হোসেইন খান (স্বতন্ত্র প্রার্থী, প্রতীক: মোটরসাইকেল)। অভিযোগে বলা হয়েছে, বিএনপির প্রার্থী মজিবুর রহমান ২০ জানুয়ারি চান্দনা চৌরাস্তার একটি কনভেনশন হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আড়ালে নির্বাচনি জনসভা পরিচালনা করেছেন এবং সেখানে প্রকাশ্যে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আতিকুল ইসলামের মন্তব্য: “নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি সবার জন্য সমান। কিছু প্রার্থী প্রকাশ্যেই লঙ্ঘন করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। আচরণবিধা অনুযায়ী এই ধরনের লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।” তবে এ বিষয়ে অন্যান্য অভিযুক্তদের মতামত জানা সম্ভভ হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
