ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাসাস নেতা সাময়িক বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 February, 2026, 10:54 AM

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাসাস নেতা সাময়িক বহিষ্কার

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাসাস নেতা সাময়িক বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য আল-আমিন সোহেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য এবং সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বহিষ্কারাদেশ বহাল থাকবে।

এদিকে, একই বিষয়ে পৃথক এক আবেদনে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু দলীয় উচ্চপর্যায়ে আল-আমিন সোহেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, সোহেল বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যার ফলে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাসাস নেতা সাময়িক বহিষ্কার

গাজীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাসাস নেতা সাময়িক বহিষ্কার

বিশেষ করে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সন্দেহজনক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে তিনি তার সাংগঠনিক বহিষ্কারের অনুমোদন চান। এ বিষয়ে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “দলের শৃঙ্খলা রক্ষা আমাদের সবার সর্বোচ্চ দায়িত্ব। কিন্তু আল-আমিন সোহেল বারবার সংগঠনের নির্দেশনা উপেক্ষা করে এমন কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা দলকে বিব্রত করেছে এবং মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। দলের স্বার্থ সুরক্ষায় তার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প ছিল না।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status