ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ঘন্টা পর শিক্ষার্থীদ্বয়ের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 10:36 AM

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ঘন্টা পর শিক্ষার্থীদ্বয়ের মরদেহ উদ্ধার

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ঘন্টা পর শিক্ষার্থীদ্বয়ের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ওই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় তারা।

নিহতরা হলো—গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের মিলন মিয়ার মেয়ে ও স্থানীয় খোঁজেখানী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার মিম (১৫) এবং একই এলাকার শ্যামল মোড়লের মেয়ে ও খোঁজেখানী বালিকা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার (১৫)।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে গোসিংগার শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সুবর্ণা ও মারজিয়া। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। জানা যায়, তাদের কেউই সাঁতার জানত না।

স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে তল্লাশি চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে মাওনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একই সঙ্গে ঢাকার সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহায়তায় একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় অপর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status