|
সেনবাগে মাটি বিক্রির ব্যবসা নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনবাগে মাটি বিক্রির ব্যবসা নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহমেদ পুলার উত্তর শাহাপুর এলাকার একটি ফসলি জমির মাটি ব্যবসার উদ্দেশ্যে কিনে নেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার কারণে ওই মাটি ইটভাটায় বিক্রি করতে ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার অনুসারী মীর হোসেন টিটু (৩৮), ফকির (৩৫) ও সাইফুলের (৩৫) সহায়তায় পুনরায় মাটি কেটে বিক্রির কাজ শুরু করেন পুলার। এমন খবর পেয়ে স্থানীয় মুজিব, আশ্রাফুল ও তারেক বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলারের সমর্থকদের আক্রমণের মুখে প্রতিপক্ষ পিছু হটলে তাদের একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তার লোকজন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো.মুজিব দাবি করেন, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা বেআইনি হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আহমেদ পুলারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বিষয়টি নিয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা সত্য। দুই পক্ষই মাটির ব্যবসা করে। টপ সয়েল মাটি কাটা অবশ্য অবৈধ। যারা জমির মালিক থেকে মাটি কিনেছে তারা তাদের মতো মাটি নিয়ে যাচ্ছে। বাধা দেওয়ায় উত্তেজনা সৃ্ষ্টি হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে যারা সরে যেতে বাধ্য হয় তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
