ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 10:34 AM

বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন

বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে শুক্রবার (১৭ এপ্রিল), ৪ বৈশাখ বিকেলে “সাংস্কৃতিক অনুষ্ঠান–১৪৩৩ বাংলা” শীর্ষক এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম এবং পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আলতাফ হোসেন প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিক কালচারাল একাডেমির সভাপতি খোরশেদ আলম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আদম আলী শেখ, সঞ্চালনায় ছিলেন মোখলেছুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিরোজ আহমেদ তালুকদার। সাংস্কৃতিক পর্বে ইউনিক কালচারাল একাডেমি ও স্থানীয় শিল্পীরা সংগীত, লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব। পাশাপাশি তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status