|
মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা দুর্গাপুর থানার ওসি কামরুল হাসান বলেন, মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে এবং দুর্গাপুর কে সাজাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও জুয়া সমাজ ও পরিবার ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সামাজিক ব্যাধির ক্ষতিকর দিক তুলে ধরে, সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
