ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুরের নৌ বন্দর পরিদর্শন করলেন যুগ্ম সচিব সাজেদুর রহমান
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 11 February, 2026, 11:08 AM

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুরের নৌ বন্দর পরিদর্শন করলেন যুগ্ম সচিব সাজেদুর রহমান

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুরের নৌ বন্দর পরিদর্শন করলেন যুগ্ম সচিব সাজেদুর রহমান

সাতক্ষীরার কালিগঞ্জ বসন্তপুরের নৌ বন্দর (প্রস্তাবিত) পরিদর্শন করলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্ল্যানিং অ্যান্ড অপারেশন শিপিং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাজিদুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ খুলনা এর  ডেপুটি ডাইরেক্টর এমডি মাসুদ পারভেজ, স্থানীয় আক্তার হোসেন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় অধুনালপ্ত বসন্তপুর নৌবন্দর পরিদর্শনে আসেন। ১৯৬৫ সালের দিকে পাক ভারত যুদ্ধের সময়বন্ধ হয়ে যায়।

ভারতের হিঙ্গলগঞ্জ ও বাংলাদেশের বসন্তপুর সীমন্ত এলাকায় বাণিজ্য ব্যবসা করা হতো। পাক ভারত যুদ্ধের সময় ১৯৬৫ সালের দিকে বসন্তপুর নৌবন্দরটি হয়ে যাওয়ার ফলে।এলাকার উন্নয়ন কার্যক্রম মুখ থুবে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকার পরে, বিগত আওয়ামলীগ সরকারের আমলে বসন্তপুর নৌ-বন্দরটি পুনরায় চালুর জন্য প্রস্তাবিত হয়। নদীপথে হলদিয়া নৌবন্দর দিয়ে বাংলাদেশ বসন্তপুর নদীপথে জাহাজের মাধ্যমে মালামাল আনার  পরিকল্পনা ছিল।

নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআরডব্লিউটি থেকে অনেক কার্যক্রম পরিলক্ষিত হলেও সরকার পরিবর্তনের পর তা বন্ধ হয়ে পড়ে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুনরায় বসন্তপুর নৌ বন্দরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের পরিদর্শনের ফলে এলাকাবাসীর মনে নতুন করে আশায় বুক বেঁধেছে। বসন্তপুর নৌবন্ধটি চালু হলে নৌপথে আমদানি রপ্তানি করা সহজ হবে এলাকায় ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status