|
ময়মনসিংহ–ঢাকা মহাসড়কে একাধিক দুর্ঘটনা: ১০ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত ১০-১৩
নতুন সময় প্রতিনিধি
|
![]() ময়মনসিংহ–ঢাকা মহাসড়কে একাধিক দুর্ঘটনা: ১০ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত ১০-১৩ দুর্ঘটনার পরপরই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত যানবাহনের কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলন, গাজীপুর মহানগরের বাসন থানার দায়িত্বশীল সদস্যরা। তারা তাৎক্ষণিকভাবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় আহতদের প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সক্রিয় ভূমিকা পালন করেন তারা। পাশাপাশি উপস্থিত সদস্যরা চালক ও সাধারণ মানুষকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। মানবতায় উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নিরাপদ সড়ক আন্দোলন গাজীপুর মহানগরের সদস্য সচিব মো. মোকরামিন বিল্লাহ রুপক বলেন, পেছন থেকে একটি কন্টেইনার ট্রাক ধাক্কা দিলে ছয়টি বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রন হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরো জানান, একই এলাকায় পৃথক আরও দুইটি ঘটনায় চারটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন। এ বিষয়ে দায়িত্বরত পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
