|
পাইকগাছার বিভিন্ন এলাকায় জনসভায় বাপ্পি: আমি আপনাদের খেদমতে আজীবন কাজ করবো
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছার বিভিন্ন এলাকায় জনসভায় বাপ্পি: আমি আপনাদের খেদমতে আজীবন কাজ করবো এসময় কাশিমনগর, কপিলমুনি,হরিঢালী লতা,রাড়ুলী,গদাইপুর, সোনাদানা,দেলুটি চাঁদখালী, উপজেলা ও পৌরসভায় সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্য তিনি বলেন, আমি নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম যে জয় পরাজয় বাইরে আমি আপনাদের পাশে থাকবো। আমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আপনার নির্বিঘ্নে ব্যাবসা বানিজ্য করবেন। কেউ চাঁদাবাজি দখলবাজি করলে আমাকে জানাবেন। সাথে সাথে ব্যাবস্থা গ্রহন করবো। তিনি আরো বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। আমরা সামান্য ভোটে পরাজিত হলেও দেশব্যাপী বিএনপির ভুমিধস জয় হয়েছে। আমি এ এলাকায় উন্নয়নমুক কর্মকাণ্ড যথাসাধ্য করে যাবো। এ সময় তিনি আরও বলেন যেহেতু হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ ভোট ধানের শীষে পড়েছে। এ কারণে যদি কেউ কোনভাবে তাদের সাথে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করে। এমনকি কোন প্রকার অসাধাচারণ করার চেষ্টা করে তা কোন ভাবে বরদাস্ত করা হবেনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোনাদানা ইউপির চেয়ারম্যান এসএম এনামুল হকসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। আগামীকাল তিনি কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় মিলিত হবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
