ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
কাপাসিয়ায় ভোটকে কেন্দ্র করে অধ্যক্ষের বাড়িতে হামলা, পরিবার নিয়ে আতঙ্কে ঘরবন্দী
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Sunday, 15 February, 2026, 10:46 AM

কাপাসিয়ায় ভোটকে কেন্দ্র করে অধ্যক্ষের বাড়িতে হামলা, পরিবার নিয়ে আতঙ্কে ঘরবন্দী

কাপাসিয়ায় ভোটকে কেন্দ্র করে অধ্যক্ষের বাড়িতে হামলা, পরিবার নিয়ে আতঙ্কে ঘরবন্দী

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাকিয়াব এলাকায় ভোটকে কেন্দ্র করে এক মাদ্রাসা অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। হামলার দুই দিন পরও পরিবারসহ আতঙ্কে ঘরবন্দী অবস্থায় রয়েছেন ভুক্তভোগী অধ্যক্ষ মোবারক হোসাইন।

ভুক্তভোগীর অভিযোগ, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর করে এবং আগুন দেওয়ার চেষ্টা করে। তিনি দাবি করেন, ছুরি, বল্লম ও লাঠি দিয়ে হামলা চালানো হয়। এতে তাঁর স্ত্রীর হাত ভেঙে যায় এবং মেয়ে মাহমুদা নাসরিন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। হামলার পেছনে ভিন্ন রাজনৈতিক মত ও ভোট দেওয়ার বিষয়টি কারণ হিসেবে উল্লেখ করে তিনি কাপাসিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযুক্তদের মধ্যে স্থানীয় ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতার নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী। তবে অভিযুক্তদের একজন দাবি করেছেন, তিনি ঘটনাস্থলে থাকলেও হামলায় অংশ নেননি; মারামারির শব্দ শুনে সেখানে গিয়েছিলেন।

কাপাসিয়ায় ভোটকে কেন্দ্র করে অধ্যক্ষের বাড়িতে হামলা, পরিবার নিয়ে আতঙ্কে ঘরবন্দী

কাপাসিয়ায় ভোটকে কেন্দ্র করে অধ্যক্ষের বাড়িতে হামলা, পরিবার নিয়ে আতঙ্কে ঘরবন্দী

এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের এক নেতা জানান, ঘটনাটি তাঁর জানা নেই; খোঁজ নিয়ে সত্যতা যাচাই করা হবে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, অধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং তাদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status