|
মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে: এম এ মালিক
নতুন সময় প্রতিবেদক
|
![]() মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে: এম এ মালিক ৯ মার্চ ২০২৬ (রবিবার) রাজধানী ঢাকায় লেকশোর হোটেলে জালালাবাদ অফিসার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের মন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুইপ, সংসদ সদস্যগণ ও প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন-কে সংবর্ধনা এবং সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এম এ মালিক এ আশা ব্যক্ত করেন। এম এ মালিক বলেন, সিলেট সবসময়ই শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে এখানকার শিক্ষা ব্যবস্থা ও দক্ষ জনশক্তির কারণে সিলেটের সুনাম ছিল দেশজুড়ে। সিলেটের ঐতিহ্য, শিক্ষা ও উন্নয়নকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করে যাচ্ছি। গত ১৫–১৬ বছর দেশে নানা ধরনের সংকট, দুর্নীতি, জুলুম ও অন্যায়ের বিচার দেখা গেছে। এর প্রভাব সিলেটের উন্নয়নেও পড়েছে।” তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় চেয়ারম্যান ঘোষিত ৪৩ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্যের শেষে এম এ মালিক সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার জনগণের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর নাসের খান সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ হুইপ জিকে গউসসহ সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, প্রশাসক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
