|
বিমানের পাইলট লাইসেন্স-সংক্রান্ত অভিযোগ: যাচাইবিহীন সংবাদে বিভ্রান্তি এড়ানোর আহ্বান
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিমানের পাইলট লাইসেন্স-সংক্রান্ত অভিযোগ: যাচাইবিহীন সংবাদে বিভ্রান্তি এড়ানোর আহ্বান বৃহস্পতিবার (৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং বিষয়টি ক্যাবের যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস রিলিজে বলা হয়েছে, কিছু গণমাধ্যম যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করার চেষ্টা করছে। এ ধরনের অনুমানভিত্তিক সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং দেশ ও আন্তর্জাতিকভাবে বিমান চলাচল খাতের সুনাম ক্ষুণ্ণ করতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব সময় সর্বোচ্চ নিরাপত্তা মান, পেশাগত দক্ষতা এবং নিয়ন্ত্রক বিধি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি ক্যাব এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং সব ধরনের স্বচ্ছতা বজায় রাখছে। সংস্থাটি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি অনুরোধ জানিয়েছে যে, পাইলট লাইসেন্সিং সংক্রান্ত বিষয়ে যাচাইবিহীন বা অনুমানভিত্তিক সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকবেন। কারণ এ বিষয় সম্পূর্ণভাবে ক্যারের এখতিয়ারভুক্ত এবং আনুষ্ঠানিক তথ্য কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রদান করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের বিমান চলাচল খাতের নিরাপত্তা, পেশাগত মান এবং আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
