|
ঈদের ছুটির পর দ্বিতীয় দিনও সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঈদের ছুটির পর দ্বিতীয় দিনও সকাল ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন। এদিন দিনভর তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম দিনেও অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেন। টানা দুই দিন সকাল ৯টায় প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিতি সচিবালয়ের কার্যক্রমে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দিনভর জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সভা, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাসহ নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
