|
অভিষেকে জোড়া গোলের পর যা লিখলেন সুলিভান
নতুন সময় ডেস্ক
|
![]() অভিষেকে জোড়া গোলের পর যা লিখলেন সুলিভান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। আর এই জয়ের নায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি স্ট্রাইকার রোনান সুলিভান। জাতীয় দলে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দেন রোনান। প্রথমটিতে লেখেন, ‘Job done. Brace on my first appearance’— অর্থাৎ, কাজ শেষ। অভিষেক ম্যাচেই জোড়া গোল। আর দ্বিতীয় পোস্টে বলেন, ‘Big moment. Big finish’— বড় মুহূর্ত, দারুণ সমাপ্তি। পোস্ট দুটিই তার আত্মবিশ্বাস আর আনন্দেরই প্রতিফলন। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দলটি। মাঝমাঠে কিছুটা অগোছালো পাসিংয়ের কারণে আক্রমণে ধার থাকলেও সফলতা আসেনি। বিরতির পর বদলে যায় চিত্র। ৫৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া রোনানের দুর্দান্ত ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেয়। গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল, আর সেটিও ছিল অসাধারণ এক মুহূর্ত। এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনান। সেই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। অভিষেক ম্যাচেই জোড়া গোল, রোনান সুলিভান যেন জানিয়ে দিলেন, বাংলাদেশ ফুটবলের সামনে এসেছে নতুন এক আক্রমণভাগের ভরসা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
