ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
সোনারগাঁয়ে স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বারকলিপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 November, 2026, 7:50 PM

সোনারগাঁয়ে স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বারকলিপি

সোনারগাঁয়ে স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বারকলিপি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (ডাম্পিং স্টেশন) স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামের এক পরিবেশবাদী সংগঠন। 

রবিবার (১ নভেম্বর) দুপুরে সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও মহাসচিব মীযানুর রহমানের স্বাক্ষরিত স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে জমা দেন।

সংগঠনটি স্মারকলিপিতে উল্লেখ করেন, ২০০১ সালে সোনারগাঁ পৌরসভা গঠিত হয়। কিন্তু ২৫ বছর অতিবাহিত হলেও এখনো স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি। অন্যদিকে উপজেলায় শিল্পকারখানা, হাসপাতাল-ক্লিনিক, হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিস্তৃত হওয়ায় প্রতিদিন বর্জ্যের পরিমাণও বাড়ছে। এসব বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও নিরাপদে নিষ্পত্তির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে খোলা জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে। এতে করে পরিবেশের মারাক্তক ক্ষতি হচ্ছে। 

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা ও কাঁচপুর ও মেঘনা শিল্পনগরীর আষাঢ়িয়ারচর এলাকার নদী-খালের তীরবর্তী স্থান ও জনবসতি এলাকায় বর্জ্য জমে পরিবেশ দূষণের পাশাপাশি ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিল্পবর্জ্য ও হাসপাতালের চিকিৎসাবর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা হলে মাটি, পানি ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্মারকলিপিতে ১০ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।

দাবিগুলোর মধ্যে রয়েছে সোনারগাঁয়ে আধুনিক সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন, গৃহস্থালি, শিল্প ও চিকিৎসাবর্জ্য পৃথকভাবে সংগ্রহ ও নিষ্পত্তি, শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় নজরদারি জোরদার, নদী-খাল থেকে আবর্জনা অপসারণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ময়লার স্তূপ উচ্ছেদ।এ ছাড়া পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য থেকে সম্পদ উৎপাদন, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি, নাগরিক অভিযোগ ও প্রতিকারব্যবস্থা চালু এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করেন, সোনারগাঁয়ের নদী, খাল, জলাশয় ও ঐতিহাসিক নিদর্শন রক্ষা শুধু স্থানীয় স্বার্থের বিষয় নয়, এটি দেশের পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণের সঙ্গেও জড়িত। তাই বর্জ্য ব্যবস্থাপনা সংকট নিরসনে একটি দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প গ্রহণ জরুরি।

পরিবেশ সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান বলেন, সোনারগাঁয়ে শিল্পায়ন ও জনবসতি বাড়লেও সেই অনুপাতে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে ওঠেনি। নদী-খাল ও জনবসতিকে দূষণের হাত থেকে রক্ষা করতে হলে দ্রুত স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন এবং স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করা জরুরী হয়ে উঠেছে।

স্মারকলিপিতে সোনারগাঁয়ের বর্জ্য সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status