ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন,নাঙ্গলকোট
প্রকাশ: Sunday, 1 November, 2026, 7:11 PM

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার আহ্বায়ক আনোয়ার হোসেন মজুমদার মুকুল ও সদস্য সচিব আরিফুর রহমান নোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত কমিটির নেতারা।

রোববার দুপুরে আনোয়ার হোসেন মজুমদার মুকুলের কার্যালয়ে নবনির্বাচিত কমিটির সভাপতি কাউছার আলমের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলের মালা পরিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার এমন জাঁকজমকপূর্ণ নির্বাচন বিগত দিনে আমরা দেখিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক মাইন উদ্দিন মাসুদ, দপ্তর সম্পাদক জসিম সরকার, কোষাধ্যক্ষ ফাইযুল্যাহ, ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক নাছির উদ্দীন এবং নির্বাহী সদস্য এয়াছিন, হেলাল উদ্দিন, ইয়াছিন মোল্লা ও কামরুজ্জামান কমু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status