ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
মাধবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর জোর
আনিসুর রহমান মাধবপুর
প্রকাশ: Sunday, 1 November, 2026, 7:15 PM

মাধবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর জোর

মাধবপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, দক্ষতা ও কর্মসংস্থানের ওপর জোর

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আজ রোববার জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরুল হাসান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, উপজেলা মহিলা দলের সভাপতি রেজিয়া সুলতানা তরফদার, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক মুক্তি ত্বরান্বিত হবে। যুবকদের দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন যুব সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় যুবকেরা অংশ নেন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status