|
যোগাযোগ দুর্ভোগে অতিষ্ঠ জনতা, বাংটুর ঘাটে সেতুর দাবিতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() যোগাযোগ দুর্ভোগে অতিষ্ঠ জনতা, বাংটুর ঘাটে সেতুর দাবিতে মানববন্ধন দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন এবং ফুলবাড়ী উপজেলার বড়ভিটা, ভাঙ্গামোড় ও সদর ইউনিয়নের একাংশের মানুষ বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। স্থানীয়দের মতে, এখানে সেতু নির্মিত হলে জেলা সদরে যাতায়াতের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং প্রায় ৪০ কিলোমিটার পথ কমে যাবে। এতে সরাসরি উপকৃত হবেন প্রায় ৪ লাখ মানুষ। বক্তারা বলেন, সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের অবহেলায় এ অঞ্চলের মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, উলিপুর উপজেলা শাখা ইসলামী ব্যাংকের সহকারী কর্মকর্তা ইউনুস আলী, ফুলবাড়ী মুছল্লিপাড়া দাখিল মাদ্রাসার সুপার নুরুজ্জামান মিয়া, বিশিষ্ট সমাজসেবক সাইফুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত বাংটুর ঘাটে সেতু নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সেতু নির্মাণের জোর দাবি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
