ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
রাজারহাটে জুয়ার আসর থেকে ৫ জুয়ারী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 March, 2026, 7:08 PM

রাজারহাটে জুয়ার আসর থেকে ৫ জুয়ারী গ্রেফতার

রাজারহাটে জুয়ার আসর থেকে ৫ জুয়ারী গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। পথচারী সেজে অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। গ্রেফতারকৃতরা হলেন—পরেশ, সুনীল, মানিক, বিমল ও মোসলেম।

পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট বাজারের একটি সেডের ভেতরে জুয়া খেলা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম হিসেবে (তাস) উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ কৌশলী অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে জুয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status