|
গাজীপুরে র্যাবের অভিযানে প্রায় ৪ লাখ টাকার বিদেশি মদসহ আটক ২
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে র্যাবের অভিযানে প্রায় ৪ লাখ টাকার বিদেশি মদসহ আটক ২ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দুপুরে র্যাব-১, সিপিএসসি ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— আশরাফুল আলম (২২) ও মো. শামীম মিয়া (২৪)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নেত্রকোণা জেলা থেকে একটি পিকআপে করে বিদেশি মদের বড় চালান গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় আনা হচ্ছে। পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চন্দ্রা-ডাইনকিনি সড়কের নাগড়ারডাল এলাকায় শাহা প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে পিকআপটি থামানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে পিকআপ থেকে ১০৭ বোতল কথিত বিদেশি মদ (৮০.২৫ লিটার), দুটি মোবাইল ফোন এবং একটি পিকআপ জব্দ করা হয়। একই সঙ্গে পিকআপের চালকসহ দুইজনকে আটক করা হয়। র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে
