দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের পাশে সেনাবাহিনী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 March, 2026, 8:30 PM
দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের পাশে সেনাবাহিনী
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় আজ (২৮ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে এ ক্যাম্প পরিচালিত হয়। দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র, অসহায় ও বয়স্ক মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
ক্যাম্পে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন। পাশাপাশি সকল রোগীর মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।