|
টয়োটার গাড়ি ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক
নতুন সময় ডেস্ক
|
![]() টয়োটার গাড়ি ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহক এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা নির্বাচিত টয়োটা গাড়ি ক্রয়ে বিশেষ মূল্য ছাড় পাবেন। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর প্রেম্মিত সিং। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট উসুকে অগিনো ও সৈয়দ আসিফুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
