|
পুরুষ দলের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের মেয়েরা
নতুন সময় ডেস্ক
|
![]() পুরুষ দলের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের মেয়েরা কোনো সাধারণ দৃশ্যপট-ভিত্তিক ম্যাচ নয়, বরং চাপ সামলানো ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতে পুরুষ দলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হয়। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা জানিয়েছেন, ছেলেদের উচ্চমানের স্কিল ও ফিটনেসের মুখোমুখি হয়ে চাপ সামলে খেলা শেখাই ছিল এই প্র্যাকটিস ম্যাচগুলোর মূল উদ্দেশ্য, যা মূল টুর্নামেন্টে দলকে সাহায্য করবে। সম্প্রতি ইংল্যান্ডের দ্য হানড্রেডে প্রথম পাকিস্তানি নারী হিসেবে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলে আসা ফাতিমা তার সেই অভিজ্ঞতাও এশিয়া কাপে কাজে লাগাতে চান। আসন্ন এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে রয়েছে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও হংকং। আগামী ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের মেয়েরা। এরপর ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবিলা করবে তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবেন ফাতিমা সানারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
