|
যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন রাজনীতিবিদদের প্রতিক্রিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন রাজনীতিবিদদের প্রতিক্রিয়া মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে—এই ঘোষণার প্রায় ১০ ঘণ্টা পর ট্রাম্প ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন।আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রনালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয় তেহরানও। ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ বন্ধে একটি স্থায়ী সমাধান বের করতে আলোচনা চালাবে। ট্রাম্পের মিত্র এবং কংগ্রেসে ইরান বিষয়ে কট্টরপন্থী সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তিনি কূটনীতি পছন্দ করেন এবং একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার চেষ্টায় জড়িত সকলের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। যুদ্ধবিরতি চুক্তিকে ঘিরে প্রতিবেদনগুলোর বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন বলেও জানান তিনি। ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণায় বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত চুক্তির পথে ‘অনেকটা এগিয়ে গেছে’ এবং তেহরানের প্রস্তাবিত ১০-দফা পরিকল্পনাকে ‘আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি’ হিসেবে বর্ণনা করেছিলেন। যুদ্ধ বিরতির বিষয়বস্তু অস্পষ্ট থাকলেও ইরানি কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত ১০-দফায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে। সেই হরমুজ প্রণালীতে ইরানী কর্তৃত্ব বজায় থাকবে। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবে আরো বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নেবে। তবে গ্রাহাম জোর দিয়ে বলেছেন, যেকোন চুক্তি করার আগে ইরানের প্রতিটি বিষয় ভালোভাবে পর্যালোচনা করে নিতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে নৌচলাচলের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে। ভবিষ্যতে বিশ্বের বিরুদ্ধে এই বৈরী আচরণের জন্য ইরানকে যেন পুরস্কৃত করা না হয়, তা নিশ্চিত করা অপরিহার্য বলেও জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
