ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
হাইকোর্টে মামলা করলেন কার্তিক আরিয়ান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 4:26 PM

হাইকোর্টে মামলা করলেন কার্তিক আরিয়ান!

হাইকোর্টে মামলা করলেন কার্তিক আরিয়ান!

নিজের ব্যক্তিত্ব ও পরিচয়ের অধিকার রক্ষায় হাটকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। বিনা অনুমতিতে তার নাম, ছবি, কণ্ঠস্বর, ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে একাধিক দেশি ও বিদেশি ই-কমার্স সংস্থা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে এ মামলা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কার্তিকের অনুমতি ছাড়াই তার ছবি ও পরিচয় ব্যবহার করে টি-শার্ট, মগ ও অন্যান্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তার ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে।

 নায়কের গোপনীয়তা এবং প্রচারের অধিকারের চরম লঙ্ঘন হওয়ায় কার্তিক মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন। কার্তিকের আইনজীবী বীরেন্দ্র সারাফ সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
 
আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন যাতে ভবিষ্যতে তার ছবি, ভিডিও বা কণ্ঠস্বর বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ ব্যবহার করতে না পারেন। একই সাথে নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন অভিনেতা।
  
আগামী ৯ এপ্রিল মুম্বাই হাইকোর্টে এ মামলার শুনানি দিন নির্ধারিত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status