ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
হরমুজে ‘বিকল্প নৌপথ’ নিয়ে ইরানের ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 5:52 PM

হরমুজে ‘বিকল্প নৌপথ’ নিয়ে ইরানের ঘোষণা

হরমুজে ‘বিকল্প নৌপথ’ নিয়ে ইরানের ঘোষণা

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুট ঘোষণা করেছে ইরান। প্রধান নৌপথে সমুদ্র মাইন থাকার ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান প্রণালিটি সাময়িকভাবে পুনরায় খুলতে সম্মত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতিতে জানায়, ‘হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক সব জাহাজকে জানানো যাচ্ছে যে সামুদ্রিক নিরাপত্তার নীতি মেনে চলা এবং সমুদ্র মাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে, বিকল্প নৌপথ ব্যবহার করতে হবে।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বিকল্প নৌপথের দিকনির্দেশনাও তুলে ধরা হয়েছে এবং একটি মানচিত্রও দেখানো হয়েছে। মার্চের শুরু থেকে তেহরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে রেখেছিল।এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যায়

মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার এক ঘণ্টারও কম সময় আগে এই সমঝোতা হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status