|
নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন বিজ্ঞাপনে অনন্ত বর্ষা শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে বলে জানান অনন্ত। অন্যদিকে মুক্তি প্রতীক্ষিত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও তারা ফিরছেন বলে জানিয়েছেন। মূলত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে গত দুই বছর কোনো সিনেমা মুক্তি দিতে পারেননি। অনন্ত বলেন, ‘২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।’ চলতি বছর ‘নেত্রী’ নিয়ে ফিরবেন তারা। এ সিনেমাটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বলে অনন্ত জানান, সিনেমাটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা আছে। সেন্সর থেকে অনুমতি পাওয়ার পরপরই কোনো একটি বিশেষ উৎসবে এটি সারা দেশে মুক্তি দেওয়া হবে। এ সিনেমায় দক্ষিণ এশিয়ার রাজনীতি ও একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে। এতে বর্ষা কেন্দ্রীয় চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন। অনন্তকে দেখা যাবে তার বডিগার্ডের চরিত্রে। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কাজও প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে। প্রযোজকের সঙ্গেও এটি নিয়ে বসবেন তিনি। পাশাপাশি পরিচালক মোহাম্মদ ইকবালের সঙ্গে ‘কিলহিম-টু’ সিনেমার শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা চলছে, এটিও খুব শিগগির চূড়ান্ত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
