|
মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি, রক্তাক্ত স্কুলব্যাগ নিয়ে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল
নতুন সময় ডেস্ক
|
![]() মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি, রক্তাক্ত স্কুলব্যাগ নিয়ে পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় অংশ নিতে আসা স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদলের বিমানের ভেতরের ছবিতে দেখা গেছে, আসনগুলোতে আছে মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি, রক্তে ভেজা স্কুলব্যাগ, জুতো ও সাদা ফুল। প্রকাশিত ছবি দেখা গেছে গালিবফ বিমানের আসনে রাখা মিনাব স্কুলের শিক্ষার্থীদের ছবির দিকে তাকিয়ে আছেন। যুদ্ধ অবসানের আশায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ও সমঝোতার জন্য ইসলামাবাদ অভিমুখে রওনা হওয়া প্রতিনিধিদলটির নামকরণ করা হয়েছে ‘মিনাব ১৬৮’। যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত স্কুলছাত্রদের স্মরণে এই নামকরণ করা হয়। দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাস ছবিটি শেয়ার করে লিখেছেন, মিনাব শিক্ষার্থীদের আমরা কখনো ভুলব না। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় ইরানে দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ১৬০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়। ২৮ ফেব্রুয়ারি শাহজারেহ তাইয়্যেবেহ নামের বিদ্যালয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলার কয়েকদিন পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি আকাশ থেকে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, যেখানে ‘নির্দোষ’ মেয়েদের পুঁতে ফেলার জন্য গণকবর খোঁড়া হচ্ছে। একই পোস্টে আরাঘচি ট্রাম্পের তীব্র সমালোচনা করেন এবং এটিকে ‘ঠাণ্ডা মাথার’ হত্যাকাণ্ড বলে অভিহিত করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
