|
রাজারহাটে টোকেন বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ
আসাদুর রহমান, রাজারহাট
|
![]() রাজারহাটে টোকেন বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ অভিযোগ রয়েছে, টোকেন বিতরণে কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে না। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টোকেন পাচ্ছেন না, আবার কেউ পাচ্ছেন মাত্র একটি টোকেন। অন্যদিকে প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের মধ্যে একাধিক, এমনকি ২০টি পর্যন্ত টোকেন বিতরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টোকেন বিতরণের দায়িত্বে ট্যাগ অফিসার হিসেবে কৃষি অফিসার ফেরদৌসের নাম থাকলেও বাস্তবে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জাহিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, পরিচিতজন ও স্বজনদের অগ্রাধিকার দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “এভাবে অনিয়ম ও পক্ষপাতিত্বের মাধ্যমে টোকেন বিতরণ চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।” তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে টোকেন বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
