ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
বাউফলে চোর চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা, মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 3:50 PM

বাউফলে চোর চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা, মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

বাউফলে চোর চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা, মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালীর বাউফল উপজেলায় চোর চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত শিহাব শিকদারের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার কাজিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি বাহেরচর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি চুরি হওয়া গরু শিহাব শিকদারের গোয়ালঘর থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।

মিছিলে গরু চুরির শিকার পরিবার, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় রয়েছে এবং শিহাব শিকদার এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন।

তারা আরও অভিযোগ করেন, চোরাই গরু কেনাবেচার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীরা অবিলম্বে শিহাব শিকদারকে গ্রেপ্তার এবং তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status