ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে গাঁজার গাছসহ ১ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 11 April, 2026, 3:54 PM

কুড়িগ্রামের উলিপুরে গাঁজার গাছসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে গাঁজার গাছসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে গাঁজার গাছসহ ১ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকায় উলিপুর থানাধীন তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় রাত্রিকালীন মোবাইল-১ আইন শৃঙ্খলা ও মাদক বিরোধী ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় এক ব্যক্তি মাটিয়াল আদর্শ বাজার এলাকায় বর্গা নেওয়া জমিতে গাঁজা গাছের চাড়া চাষ করেছেন।

উক্ত সংবাদের ভিত্তিতে উলিপুর থানা মোবাইল-১ টিম দ্রুততম সময়ে উক্ত স্থানে উপস্থিত হয়ে মাটিয়াল আদর্শ বাজার এলাকার মাদক কারবারি রওশন আলম ওরফে দেলদার (৪৭) কে গ্রেফতার করে এবং ৫ টি ছোট, বড় গাঁজা গাছের চাড়া ও ৬টি গাঁজা পাতা সহ ডাল জব্দ করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, উলিপুর থানাধীন মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।উক্ত ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status