|
নরসিংদীর সিভিল সার্জন কেক কেটে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদীর সিভিল সার্জন কেক কেটে হাম-রুবেলার টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন আগামী ১০ মে পর্যন্ত জেলার ১৭ শত ৩৬টি কেন্দ্রে ৩ লক্ষ ১০ হাজারের বেশি শিশুকে দেয়া হবে এই টিকা। বিগত ২৮দিনে কোন টিকা গ্রহণ করেনি এমন ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবিরের সভাপতিত্বে টিকাদান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জাফরিন তৃষাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাম-রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন অভিভাবকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
