ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 11:13 AM

যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিতবক্তারা বলেন, হাম ও রুবেলা থেকে শিশুদের রক্ষা করতে টিকা অত্যন্ত জরুরি। তারা সবাইকে নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।স্বাস্থ্য বিভাগ জানায়, এ কর্মসূচি ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে।

জেলার ২ হাজার ২৮০টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।এ ছাড়া ৯ থেকে ১৫ মাস বয়সী এবং আগে টিকা নেওয়া শিশুদেরও এই কার্যক্রমের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status