|
গাজীপুরে বাড়ছে হাম রোগী, তাজউদ্দীন মেডিকেলে ভর্তি ৩২১
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে বাড়ছে হাম রোগী, তাজউদ্দীন মেডিকেলে ভর্তি ৩২১ হাসপাতাল সূত্রে জানা গেছে, জানুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে চিকিৎসা শেষে ২৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন শিশু এবং ৪ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে চিকিৎসা শেষে ১৬ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত ৪৭ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের টিকাদান নিশ্চিত করা জরুরি। অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সময়মতো টিকা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেছেন তারা। তথ্যটি নিশ্চিত করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
