|
আলোচনায় বস, নাহলে কঠোর পরিণতি—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
নতুন সময় ডেস্ক
|
![]() আলোচনায় বস, নাহলে কঠোর পরিণতি—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) আলোচনায় বসবে, আর যদি না বসে, তাহলে তারা এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি।’ তিনি আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে সেটা করতে গেলে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না—এমনকি এর কোনো সুযোগও থাকবে না। আমরা তা হতে দিতে পারি না। এটি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে, এবং আমরা সেটা হতে দেব না।’ এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দেন। ব্লুমবার্গকে দেওয়া এক মোবাইল ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা বাড়ানোর সম্ভাবনা খুবই কম।’ যুদ্ধবিরতিটি মূলত দুই সপ্তাহের জন্য নির্ধারিত ছিল। এটি শুরু হয়েছিল গত ৭ এপ্রিল সন্ধ্যায়। ট্রাম্প বলেন, খারাপ কোনো চুক্তি করার জন্য আমি তাড়াহুড়া করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
