ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
মার্কিনবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের কামনা করছে, ক্ষোভ ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 11:21 AM

মার্কিনবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের কামনা করছে, ক্ষোভ ট্রাম্পের

মার্কিনবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের কামনা করছে, ক্ষোভ ট্রাম্পের

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশ নিয়ে আবারও মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমকে আক্রমণ করেন।  বলেন, আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের কামনা করছে। 

ট্রাম্প লেখেন, ‘অপারেশন ‘মিডনাইট হ্যামার’ ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস। তাই সেগুলো পুনর্গঠন করা দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে—বরং সবসময় তাদের ছোট করে দেখানোর চেষ্টা করছে—এরা সম্পূর্ণ ব্যর্থ!’

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অনেক এগিয়ে’ আছে। তবে দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন যুক্তরাষ্ট্র যুদ্ধে পিছিয়ে রয়েছে।

তিনি আরও লেখেন, ‘শত্রুরা বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা এই একই মিডিয়ার প্রতিবেদনগুলো দেখছে। আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের কামনা করছে, কিন্তু তা কখনোই হবে না, কারণ আমি দায়িত্বে আছি!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status