ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ধনবাড়িতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা তপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 April, 2026, 3:35 PM

ধনবাড়িতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা তপন

ধনবাড়িতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা তপন

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার রাত ৮টা ৬ মিনিটে রাজধানীর আফতাবনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আজ শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে তাহসিন জামান তিথি।
 
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তপনের মরদেহ সমাহিত করা হয়।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। গত ডিসেম্বরে তাঁর খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তবে শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন।

বিশেষ করে কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই রেখে গেছেন নিজের স্বাক্ষর।
তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ এবং ‘মৃত্তিকার যাত্রা’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status