ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
গোল্ড হাউস সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, জেট লি ও সিমু লিউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 April, 2026, 5:56 PM

গোল্ড হাউস সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, জেট লি ও সিমু লিউ

গোল্ড হাউস সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া, জেট লি ও সিমু লিউ

বিশ্ব বিনোদন অঙ্গনে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রভাব বিস্তার ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বড় সম্মানে ভূষিত হতে যাচ্ছেন তিন বৈশ্বিক তারকা—প্রিয়াঙ্কা চোপড়া, জেট লি এবং সিমু লিউ। 

আগামী ৯ মে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের ‘দ্য মিউজিক সেন্টার’-এ আয়োজিত পঞ্চম বার্ষিক ‘গোল্ড হাউস গোল্ড গালা ২০২৬’-এ তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অলাভজনক সংস্থা ‘গোল্ড হাউস’ প্রতি বছর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় প্রভাবশালী ব্যক্তিত্বদের এই বিশেষ তালিকায় স্থান দেয়।

এ বছরের আসরে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে দেওয়া হচ্ছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার্স’। বলিউড থেকে হলিউড—দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরির জন্য তাঁকে এই সম্মান জানানো হচ্ছে। 

বিশেষ করে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’-এর মাধ্যমে নতুন প্রতিভাদের বিশ্বমঞ্চে তুলে ধরার বিষয়টি গোল্ড হাউসের পক্ষ থেকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

একই মঞ্চে লিজেন্ডারি অ্যাকশন তারকা জেট লি-কে প্রদান করা হবে ‘গোল্ড লিজেন্ড অনার্স’। বিশ্ব চলচ্চিত্রে মার্শাল আর্ট এবং এশীয় ঘরানাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁকে এই আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ‘মার্ভেল’ তারকা সিমু লিউ ভূষিত হচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’-এ। 

বিনোদন মাধ্যমে এশীয়দের প্রতিনিধিত্ব এবং তরুণ প্রজন্মের ওপর তাঁর ইতিবাচক প্রভাবের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান পাচ্ছেন।

এ বছর গোল্ড গালার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অ্যা নিউ গোল্ড ওয়ার্ল্ড’, যা বিশ্বজুড়ে এশীয় বংশোদ্ভূতদের ক্রমবর্ধমান সৃজনশীলতা ও নেতৃত্বের জয়গান গাইবে। অনুষ্ঠানে বিনোদন, প্রযুক্তি ও ব্যবসা খাতের প্রায় সাড়ে ছয় শতাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। 

প্রিয়াঙ্কা, জেট লি এবং সিমু লিউ ছাড়াও এই আসরে চার্লস মেল্টন ও অলিম্পিক তারকা আইলিন গু-সহ আরও অনেক গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status