ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মিমোর চিরকুটে নাম, ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 April, 2026, 8:30 PM

মিমোর চিরকুটে নাম, ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

মিমোর চিরকুটে নাম, ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহননের ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুপুরে মিমোর বাবা বাদী হয়ে রাজধানীর বাড্ডা থানায় মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার সকাল ৮টার দিনে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড্ডা থানার পুলিশ।

তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীর নাম ছিল। পরে সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেয় পুলিশ। 
ওসি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন মিমোর বাবা।

সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।চিরকুটে আরো এক শিক্ষার্থীর নাম ছিল। তাকেও হেফাজতে নেয় পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উম্মে হানি নামের ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

মুনিরা মাহজাবিন মিমোর চিরকুটে লেখা ছিল, ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status