|
ভিসা’র দক্ষিণ এশিয়া’র নতুন গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি
নতুন সময় ডেস্ক
|
![]() ভিসা’র দক্ষিণ এশিয়া’র নতুন গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি এর আগে, এই দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ, যিনি সম্প্রতি ভিসা ছাড়ার ঘোষনা দেন। সুরেশ শেঠি ভারতের মুম্বাই থেকে দায়িত্ব পালন করবেন এবং সরাসরি ভিসা’র এশিয়া প্যাসিফিক-এর রিজনাল প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন-কে রিপোর্ট করবেন। এ প্রসঙ্গে স্টিফেন কার্পিন বলেন, “ভারত ও দক্ষিণ এশিয়া ভিসা’র সবচেয়ে গতিশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। সুরেশ শেঠির অভিজ্ঞতা ও দক্ষতা যেকোন লেনদেনের ক্ষেত্রে আমাদের সেরা হয়ে ওঠার লক্ষ্যকে আরও এগিয়ে নিবে বলে আমি আশাবাদী। আমার বিশ্বাস তিনি আমাদের গ্রাহক, অংশীদার ও নীতি-নির্ধারকদের সঙ্গে নিয়ে এই অঞ্চলে ভিসার শক্ত অবস্থান ও ডিজিটাল পেমেন্টের বিকাশ অব্যাহত রাখবেন। তিনি আরও বলেন, গত চার বছর ভিসা’য় অবদানের জন্য আমি সন্দীপ ঘোষকে ধন্যবাদ এবং সুরেশের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করায় কৃতজ্ঞতা জানাই। নতুন দায়িত্ব সম্পর্কে সুরেশ শেঠি বলেন, ভারত ও দক্ষিণ এশিয়া’র ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এমন গুরুত্বপূর্ণ সময়ে ভিসা’র ভারত, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া’র গ্রুপ কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ভিসার পরবর্তী প্রবৃদ্ধি নির্ভর করবে পরিসর বৃদ্ধি, আস্থা এবং বহুমুখী পেমেন্ট ইকোসিস্টেমে উদ্ভাবনের ওপর। ভিসা’র বৈশ্বিক সক্ষমতা, শক্তিশালী অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত নেতৃত্ব আমাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে, যার মাধ্যমে আমরা ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা ও ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর পেমেন্ট সল্যুশন নিশ্চিত করতে পারবো বলে আমি আশাবাদী। দীর্ঘ কর্মজীবনে সুরেশ শেঠি আর্থিক খাতে উদ্ভাবন ও ইকোসিস্টেম-ভিত্তিক প্রবৃদ্ধি বাস্তবায়নে বহুবার নেতৃত্ব দিয়ে এসেছেন। ভারত ছাড়াও তাঁর আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক মহলে কাজের অভিজ্ঞতা রয়েছে। এর আগে, তিনি ‘ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক’এর প্রতিষ্ঠাতা সিইও ছিলেন। সেখানে তিনি ইন্ডিয়া পোস্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মডেল গড়ে তোলেন, যা গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ব্যাংকিং সুবিধা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, ভোডাফোন এম-পেসা ইন্ডিয়া’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও; ইয়েস ব্যাংক-এর গ্রুপ প্রেসিডেন্ট; এবং সিটি গ্রুপ-এ বিভিন্ন আঞ্চলিক পর্যায়েও তিনি নেতৃত্ব দিয়েছেন, যেখানে একাধিক দেশে ট্রানজ্যাকশন ব্যাংকিং ও পেমেন্টস ব্যবসা পরিচালনা করেছেন। সর্বশেষ, তিনি প্রোটিয়ান ই-গভ টেকনোলজিস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেসময় তিনি কোম্পানিটিকে একটি গতিশীল ও প্রোডাক্ট-ভিত্তিক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠানে রূপান্তর করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
