|
মহাখালীতে সড়ক দুর্ঘটনায় চিলমারীর বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() মহাখালীতে সড়ক দুর্ঘটনায় চিলমারীর বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু রবিবার (২৬ এপ্রিল) রাত ৮টা ৪৮ মিনিটে -এর ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে মহাখালীর আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হলে পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহত সুমনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ছোট কুষ্টারী গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্র বর্মনের বড় মেয়ে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি (আইএইচটি)-এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
