ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
লোডশেডিংয়ে মোমবাতির আলোয় চায়ের দোকান চালাচ্ছেন ব্যবসায়ী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 11:50 AM

লোডশেডিংয়ে মোমবাতির আলোয় চায়ের দোকান চালাচ্ছেন ব্যবসায়ী

লোডশেডিংয়ে মোমবাতির আলোয় চায়ের দোকান চালাচ্ছেন ব্যবসায়ী

গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামের পাশের এলাকায় লোডশেডিংয়ের কারণে মোমবাতি জ্বালিয়ে চায়ের দোকান পরিচালনা করতে দেখা গেছে এক দোকানিকে।

রোববার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে শহীদ বরকত স্টেডিয়ামের পাশের এক চা-দোকানে এমন দৃশ্য দেখা যায়। সেখানে নুপুর স্টোরের মালিক সোহেল রানা বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় তার চা দোকান পরিচালনা করছিলেন।

স্থানীয়রা জানান, প্রায়ই এ এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যুৎ না থাকায় দোকানের লাইট বা বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব না হওয়ায় অনেকেই মোমবাতি বা বিকল্প আলো ব্যবহার করে দোকান চালাতে বাধ্য হচ্ছেন।

নুপুর স্টোরের মালিক সোহেল রানা বলেন, “সন্ধ্যার সময় দোকানে ক্রেতা বেশি থাকে। কিন্তু লোডশেডিংয়ের কারণে অন্ধকার হয়ে যায়। তাই বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে দোকান চালাতে হচ্ছে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাদের ব্যবসায়ও প্রভাব পড়ছে। তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status