|
ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত: সিএনএন প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেন। মার্কিন সূত্র জানায়, ইরানের এ প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা ‘খুবই কম’। সবশেষ প্রস্তাবের সঙ্গে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত জুড়ে দেয়। এ বিষয়ে মার্কিন কর্মকর্তা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুর সমাধান না করে শুধু হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে চুক্তি করলে তা ওয়াশিংটনকে দুর্বল করে তুলবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
