ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মহেশখালীতে আবাসিক হোটেলে মোবাইল কোর্ট, ইয়াবা-গাঁজাসহ আটক ২ যুবকের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 3:58 PM

মহেশখালীতে আবাসিক হোটেলে মোবাইল কোর্ট, ইয়াবা-গাঁজাসহ আটক ২ যুবকের কারাদণ্ড

মহেশখালীতে আবাসিক হোটেলে মোবাইল কোর্ট, ইয়াবা-গাঁজাসহ আটক ২ যুবকের কারাদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারের কুদ্দুস মার্কেটে একটি আবাসিক হোটেলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে দুই যুবককে দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন।

 এ সময় মহেশখালী থানার সাব-ইন্সপেক্টর ইকবালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে কুদ্দুস মার্কেটের ৩য় তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলের কক্ষে দুই যুবককে ৪ পিস ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা এবং ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এদিকে, মহেশখালীর সচেতন মহল ও সর্বস্তরের জনগণ মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও নিয়মিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status