|
৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমির জামিন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমির জামিন ইমির করা এক জামিন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিনের পাশাপাশি আদালত এই বিষয়ে একটি রুলও জারি করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ মার্চ রাজধানীর চাঁনখারপুল মোড়ে উচ্চশব্দে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় ইমি ছাড়াও অন্য দুই আসামি হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মামুন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা একটি মসজিদের দিকে মাইকের মুখ রেখে 'উসকানিমূলক স্লোগান' দিচ্ছিলেন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিলেন। এছাড়া, তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশি হেফাজত থেকে আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও আনা হয়েছে। ঘটনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধি এ বি জুবায়ের ও মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
