ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মোবাইল চোর এক যুবক আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 2 May, 2026, 11:59 AM

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মোবাইল চোর এক যুবক আটক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মোবাইল চোর এক যুবক আটক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মোবাইল চুরির সময় আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা।হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।আটক আব্দুল্লাহ যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েম কোলা গ্রামের রমজান আলীর ছেলে।হাসপাতাল সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার উত্তর নওয়াপাড়া গ্রামের মোঃ হাসানের ভাতিজা আরমান সাদিক হামে আক্রান্ত হয়ে বর্তমানে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন।

আজ সকালে রোগীর বেডের পাশ থেকে মোবাইল চুরি করার চেষ্টা চালায় আব্দুল্লাহ। এসময় ভুক্তভোগীর স্বজন ও অন্যান্য রোগীরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।হাসপাতাল ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, চোর আটকের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুল্লাহকে হেফাজতে নেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও তাদের স্বজনদের মোবাইল ও টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। আজকের এই আটকের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।যশোর কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status