ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
মঈন উদ্দীন , রাঙামাটি
প্রকাশ: Saturday, 2 May, 2026, 3:00 PM

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রাঙামাটির বরকল উপজেলার হরিণার ব্যবসায়ী মো. মোজাম্মেল এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার (০২ মে) জেলা শহরের বনরূপা এলাকার ব্যক্তিমালিকানাধীন রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে ষড়যন্ত্র করে আসছে। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে এবং মোটা অংকের চাঁদা দাবি করছে। এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন (পিটিশন নং- ১৩৯/২০২৬)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বরকল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী আরও বলেন, "এই অপপ্রচার শুধু আমার মানহানি করছে না, বরং স্থানীয় হাজার হাজার ব্যবসায়ীর নিরাপদ ব্যবসায়িক পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলছে। আমি সুশৃঙ্খলভাবে ব্যবসা পরিচালনা করি এবং কোনো ধরনের অপকর্মের সাথে আমার সংশ্লিষ্টতা নেই।" তিনি এই অপপ্রচারের মূল হোতা হিসেবে রবিউল ইসলাম ও নূর হোসেন নামক দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেছেন,  হরিণা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সোলায়মান সওদাগর, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকসহ আরও অনেকে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বলেন, কোনো সৎ ব্যবসায়ীকে যেন এভাবে হয়রানি বা মানহানি না করা হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা এই ষড়যন্ত্রকারী চক্রের মুখোশ উন্মোচন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status